মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
অন্যান্য

লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া

প্রতিবেদক:
লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর লোকগীতি বিভাগে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেয়ে অনয়া সরকার ইশা (১০)। সে উপজেলার বেড়বাড়ী গ্রামের শংকর সরকার ও তুলি সরকারের কন্যা।

বুধবার (১৫ জুলাই) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক গ্রহণ করে অনয়া।

এ সময় অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা/মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শৈশব থেকেই সংগীতের প্রতি অনয়ার ছিল প্রবল আগ্রহ।

পরিবারের সার্বিক সহযোগিতা, বিশেষ করে বাবা-মায়ের উৎসাহ এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় সে ধাপে ধাপে নিজেকে গড়ে তোলে। তার এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায় ও কঠোর অনুশীলন। বর্তমানে বাবার কর্মস্থলের কারণে অনয়া কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জন্মস্থান সখীপুর হলেও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের মাধ্যমে সে নিজ জেলা ও দেশের জন্য সম্মান বয়ে এনেছে। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, ভবিষ্যতেও অনয়া লোকগীতির মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করবে।