মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
অন্যান্য

ভূরুঙ্গামারীতে ক‍্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার 

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে ক‍্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে অনলাই জুয়া, ক‍্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মূল হোতা আলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক তিলাই ইউনিয়নের জনৈক জহুর উদ্দিন এর ছেলে।

পুলিশ জানিয়েছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকানে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করে আসছিলো আলাল। দীর্ঘ অনুসন্ধান শেষে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ও সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মন এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আলালকে গ্রেফতার করে।

এসময় তার কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৪ টি স্মার্ট মোবাইল ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়। পুলিশের ভাষ‍্য, সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ায় ওয়েবসাইটে টাকা রিচার্জসহ অর্থ পাচার চক্রের সাথে সে জড়িত। স্থানীয় বাসিন্দা জুবায়ের, আব্দুল হান্নান ও হায়েত আলী জানান, পুলিশের হাতে আটক আলালের দোকানে প্রতিদিন স্থানীয় ও বাইরে থেকে আসা যুবকদের ভীড় জমে থাকতো। এলাকার উঠতি বয়সি যুবকদের সে প্রকাশ‍্যে মোবাইলে জুয়া খেলায় সহযোগিতা করতো। তার এই অপরাধের কঠিন শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের ভাষ‍্য, ১৬৬ বছর পর ব্রিটিশ আমল প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব‍্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানালেন, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে। গ্রেফতারকৃত ব‍্যক্তির বিরুদ্ধে সদ্য জারিকৃত “জুয়া আইন-২০২৬” এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।