মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে ধারা ইউনিয়নে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাসছাড়া করলেন শিক্ষার্থীরা ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এইমাত্রঅন্যান্য আতিফ আসলামের ঢাকা কনসার্ট চূড়ান্ত, নিশ্চিত করল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এইমাত্রঅন্যান্য লোকগীতিতে জাতীয় সেরা সখীপুরের অনয়া এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য এবার উপসাগরজুড়ে অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
অন্যান্য

নালিতাবাড়ীতে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’- এ উপজেলা প্রশাসনের আয়োজনেএ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান, বিজিবির প্রতিনিধি মোস্তাফিজুর, উপজেলা যুব উন্নয়নকর্মকর্তা মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জুলাই শহীদ আসিফের বাবাআমজাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম, নালিতাবাড়ী উপজেলাছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক, জুলাই যোদ্ধা মনিরুল ইসলাম এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক ও জি টিভি জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সাংবাদিক আবুল মোমেনসহ অন্যান্যরা।

আলোচনা সভায় শহীদ আসিফের বাবা আমজাদ আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও তাঁর ছেলে হত্যার বিচার এখনো হয়নি। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। একই সঙ্গে তিনি জুলাইয়ের শহীদদের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এ সময় নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানী বলেন, জুলাই আমাদের সবার। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই জুলাই দিবসের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নালিতাবাড়ী উপজেলা শাখার কোনো নেতৃবৃন্দ উপস্থিত নেই। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।