মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য এইমাত্রঅন্যান্য সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা এইমাত্রঅন্যান্য একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা আবু সাঈদ জুলাই আন্দোলনে নেমেছিল তারেক রহমানের ডাকে: রাকিব এইমাত্রঅন্যান্য আবু সাঈদ জুলাই আন্দোলনে নেমেছিল তারেক রহমানের ডাকে: রাকিব ​"১৬ই জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে" এইমাত্রঅন্যান্য ​"১৬ই জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে" পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ এইমাত্রঅন্যান্য পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী এইমাত্রঅন্যান্য রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম এইমাত্রঅন্যান্য নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
অন্যান্য

নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি-বেকিকুড়া আমবাগান এলাকার মাঠখলা সংলগ্ন আনসার ভিডিপির সদস্যরা অভিযান পরিচালনা করে মাদক কারবারি হোসেন আলীকে (২৪) ৩ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয় মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর সহায়তায় ভিডিপি সদস্য জয়নাল আবেদীন, সেলিম মিয়া, আলম হোসেন ও আনসার সদস্য সবুজ মিয়ার তৎপরতায় মাদক কারবারি হোসেন আলীকে আটক করা হয়। সে বাতকুচি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি আমবাগান এলাকার মাঠখলা সংলগ্ন আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা মেহেদী হাসানের নেতৃত্বে মসজিদ কমিটির সদস্যরা ও গ্রামবাসীর সহায়তায় ওই আকস্মিক অভিযান চালানো হয়।

অভিযানে আটক হোসেন আলী দীর্ঘ দিন ধরে ওই এলাকায় গোপনে মাদকের ব্যবসা ও সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নালিতাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি এর টিআই আল আমিন আনসার ও ভিডিপির শেরপুর জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন।

অবহিত করার পর তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় ইউনিয়ন দলনেতা মেহেদী হাসানের তত্ত্বাবধানে ৪ জন আনসার ভিডিপি সদস্য, মসজিদ কমিটি ও গ্রামবাসীর সহায়তায় ৩ পিস ইয়াবাসহ রাত ৯টার দিকে হোসেন আলী নামের ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। একইসাথে ৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে স্থানীয় প্রশাসন ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের যৌথ সমন্বয়ে তাকে আইনি প্রক্রিয়ায় আনার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনসাধারণ আনসার ও ভিডিপি বাহিনীর এমন মাদকবিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন।

দেশজুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। এলাকার লোকজন তাৎক্ষণিক ও সাহসী এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আনসার ভিডিপির সদস্যদেরকে।