মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এইমাত্রঅন্যান্য ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন এইমাত্রঅন্যান্য ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস এইমাত্রঅন্যান্য ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা এইমাত্রঅন্যান্য মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য এইমাত্রঅন্যান্য সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য
অন্যান্য

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

প্রতিবেদক:
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গেলেও শেষ পর্যন্ত শুধু প্রেমিকই নদীতে ঝাঁপ দেন। আর প্রেমিকা সেখান থেকে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে জীবিত উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদেইত্তেফাক কোলাজ।  র মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ না দিয়ে তরুণী সেতুতেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। আনু গুপ্তা নদীতে তলিয়ে যাওয়ার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে যমুনা নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, আনু গুপ্তার সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে