মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১:১৪ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এইমাত্রঅন্যান্য ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন এইমাত্রঅন্যান্য ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস এইমাত্রঅন্যান্য ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা এইমাত্রঅন্যান্য মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য এইমাত্রঅন্যান্য সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য
অন্যান্য

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি

প্রতিবেদক:
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঞ্চলের বায়ুমান মারাত্মকভাবে অবনতি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ‘রেড অ্যালার্ট’ বা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের দীর্ঘ সময় বাইরে না থাকা, ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাশের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় পুরো অঞ্চলজুড়ে বায়ুমান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে, যা আয়োজক ও স্থানীয় প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগী কিংবা বয়স্কদের জন্য নয়, প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই ঝুঁকিপূর্ণ। কেউ যদি আজ বাইরে দৌড়ানোর পরিকল্পনা করে থাকেন, তবে সেটি অন্য দিনের জন্য রেখে দেওয়াই ভালো।’

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া ১০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর।’

এদিকে, বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়; যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় এসেছে। খারাপ বায়ুমানের কারণে ইতোমধ্যে ইলিনয়ের শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।

বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এমন পরিস্থিতি আয়োজক, খেলোয়াড়, দর্শক এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।