মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এইমাত্রঅন্যান্য ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন এইমাত্রঅন্যান্য ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস এইমাত্রঅন্যান্য ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা এইমাত্রঅন্যান্য মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য এইমাত্রঅন্যান্য সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য
অন্যান্য

ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন

প্রতিবেদক:
ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে লামিন ইয়ামালকে ঘিরে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছিল। নিউ জার্সিতে বৃহস্পতিবার দলের অনুশীলনের সময় এই তরুণ ফরোয়ার্ডকে মূল দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করতে দেখা গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার চোট নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তবে সেই শঙ্কা দ্রুতই উড়িয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সংস্থাটি জানিয়েছে, রবিবারের ফাইনালের জন্য ইয়ামাল পুরোপুরি ফিট এবং খেলতে প্রস্তুত।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এটিই ছিল স্পেনের প্রথম অনুশীলন। এদিন ইয়ামালের পাশাপাশি ডিফেন্ডার পেদ্রো পোরোও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। দুজনই মাঠের এক পাশে হালকা রিকভারি সেশন সম্পন্ন করেন।

ইয়ামালকে আলাদা অনুশীলন করতে দেখে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টিকে নিয়মিত রিকভারি পরিকল্পনার অংশ বলেই ব্যাখ্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আরএফইএফ জানায়, ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে শুধুই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টের ধকল কাটিয়ে তাদের সতেজ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, দুই খেলোয়াড়ের কারও চোট নেই। বরং বিশ্বকাপের মহারণে তাদের শতভাগ ফিট ও সেরা অবস্থায় নামানোর লক্ষ্যেই বিশেষ ব্যবস্থাপনা করা হচ্ছে।