মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা এইমাত্রঅন্যান্য আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এইমাত্রঅন্যান্য ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে কৃষক স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন এইমাত্রঅন্যান্য ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস এইমাত্রঅন্যান্য ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা এইমাত্রঅন্যান্য মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য এইমাত্রঅন্যান্য সত্যিই কি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, জানা গেল রহস্য
অন্যান্য

৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

প্রতিবেদক:
৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।