মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ এইমাত্রঅন্যান্য দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল এইমাত্রঅন্যান্য বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রশিবিরের গণমিছিল লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ এইমাত্রঅন্যান্য বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন এইমাত্রঅন্যান্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এইমাত্রঅন্যান্য বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
অন্যান্য

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

প্রতিবেদক:
চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।

একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।