মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ

প্রতিবেদক:
বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৪০০ চারাগাছ বিতরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে মালাপাড়া উচ্চ বিদ্যালয় ও মালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৪০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন জাপানপ্রবাসী দিদারুল আলম রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলাম। প্রধান মেহমান ছিলেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজসেবক মোহাম্মদ মনির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীন মাহমুদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলমগীর ভূঁইয়া।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আলম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সরকার, শাহ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আবু তাহের, জয়নাল আবেদীন, কাইয়ুম হোসেন ও তাহেরা আক্তার। এছাড়া বন্ধু সেবা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আবু তাহের, সদস্য আশরাফুল, নির্বাহী সদস্য মাসুদ রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শশীদল ইউনিয়ন বন্ধু সেবা সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম নাহিদ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে বিতরণ করা চারাগাছ পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানান।