মূল লেখায় যান
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  এইমাত্রঅন্যান্য ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই এইমাত্রঅন্যান্য মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের এইমাত্রঅন্যান্য যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত এইমাত্রঅন্যান্য বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? এইমাত্রঅন্যান্য বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু এইমাত্রঅন্যান্য ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল! এইমাত্রঅন্যান্য রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল!
অন্যান্য

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক:
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু

ঢাকায় প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে মারা যান তিনি। নিহত কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বলেন, একটি হত্যা মামলার আসামী হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেন কারাগারে আসেন। অসুস্থতার কারনে ২০২৬ সালের ১৫ জুলাই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকায় প্রিজন হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান আরো বলেন, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা: গোলাম রাব্বি খান বলেন, দীর্ঘ মেয়াদি জ্বরের কারনে কাওসার হোসেনের মাথার ব্রেনে ইনফেকশন ধরা পড়েছিল। যে কারনে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।