মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের এইমাত্রঅন্যান্য এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ এইমাত্রঅন্যান্য জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম এইমাত্রঅন্যান্য আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান এইমাত্রঅন্যান্য প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড এইমাত্রঅন্যান্য সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ এইমাত্রঅন্যান্য যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ
অন্যান্য

তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিবেদক:
তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দেশব্যাপী পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত প্রায় তিন মাসে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

এদিকে, একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০টি পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট অপরাধে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।