মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের এইমাত্রঅন্যান্য এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ এইমাত্রঅন্যান্য জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম এইমাত্রঅন্যান্য আমি জুলাই যোদ্ধা, মৃত্যুকে ভয় পাই না: হিরো আলম প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান এইমাত্রঅন্যান্য প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড এইমাত্রঅন্যান্য সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ এইমাত্রঅন্যান্য যানবাহনে উচ্চ মাত্রায় হর্ন সরব ঘাতক: ইউএনও সোহাগ
অন্যান্য

যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

প্রতিবেদক:
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত ৩১ সদস্যের কমিটি থেকে ১৬ নেতা একযোগে পদত্যাগ করেছেন। প্রত্যাশিত পদ না পাওয়া, জ্যেষ্ঠ নেতাদের যথাযথ মূল্যায়ন না করা এবং কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।

সোমবার (২৭ জুলাই) যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ ১৬ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কমিটি ঘোষণার পরদিনই ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতা হারুনুর রশিদের অভিযোগ, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং অপেক্ষাকৃত জুনিয়রদের যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়রদের সদস্য করা হয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।

আরেক পদত্যাগকারী জাহাঙ্গীর আলম দাবি করেন, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব—দুজনই প্রবাস থেকে এসে দায়িত্ব পেয়েছেন। তার অভিযোগ, অর্থের বিনিময়ে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করতে পারেননি তিনি।

অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল বলেন, সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে কিছু মান-অভিমান রয়েছে। আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।