মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আন্দোলনে জবির মিছিলের অপেক্ষায় থাকতাম: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য জুলাই আন্দোলনে জবির মিছিলের অপেক্ষায় থাকতাম: নাহিদ ইসলাম শেরপুরের মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ: ত্রাণ প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শেরপুরের মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ: ত্রাণ প্রতিমন্ত্রী মনিরুল হক চৌধুরী এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য মনিরুল হক চৌধুরী এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে রেখে স্ত্রীকে হত্যা করলেন স্বামী এইমাত্রঅন্যান্য ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে রেখে স্ত্রীকে হত্যা করলেন স্বামী হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা   এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা   বাথরুমে কেন বাড়ছে স্ট্রোকের ঝুঁকি? স্নানের সময় যে ভুলগুলো এড়ানো জরুরি এইমাত্রঅন্যান্য বাথরুমে কেন বাড়ছে স্ট্রোকের ঝুঁকি? স্নানের সময় যে ভুলগুলো এড়ানো জরুরি মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াতের এমপি এইমাত্রঅন্যান্য মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াতের এমপি এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের এইমাত্রঅন্যান্য এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের
অন্যান্য

রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ

প্রতিবেদক:
রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় অসহায় ও এতিম কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে মা-ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার বিকেলে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে আনুষ্ঠানিকভাবে এই ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​উদ্যোগটির সার্বিক বিষয়ে সংগঠনটির কর্ণধার ইসমাম আহমেদ বলেন, ​”আমাদের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও এতিম কিশোরীদের আত্মনির্ভরশীল করে তোলা। এই মা-ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে।”

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি মাসে একটি করে এমন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি মাসের ১৫ তারিখে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র কিশোরীদের আত্মনির্ভরশীল করতে ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর মাধ্যমে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।