মূল লেখায় যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে মুরগি রক্ষার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের এইমাত্রঅন্যান্য নাটোরে মুরগি রক্ষার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের তাহিরপুরে পূর্ববিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে আহত, ২ জন আইসিইউতে এইমাত্রঅন্যান্য তাহিরপুরে পূর্ববিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে আহত, ২ জন আইসিইউতে ২০৩৬ সালে টাকার প্রয়োজন থাকবে না: ইলন মাস্ক এইমাত্রঅন্যান্য ২০৩৬ সালে টাকার প্রয়োজন থাকবে না: ইলন মাস্ক ফ্যামিলি কার্ডের বিনিময়ে মধ্যরাতে নারীকে পুকুরপাড়ে ডাকার অভিযোগ এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ডের বিনিময়ে মধ্যরাতে নারীকে পুকুরপাড়ে ডাকার অভিযোগ লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য এইমাত্রঅন্যান্য লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন, জরুরি উদ্যোগের আহ্বান এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন, জরুরি উদ্যোগের আহ্বান ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন এইমাত্রঅন্যান্য ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত
অন্যান্য

মনিরুল হক চৌধুরী এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

প্রতিবেদক:
মনিরুল হক চৌধুরী এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সনাতনী সমাজ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনাতনী জোটের সভাপতি বলেন, আপনারা অবগত আছেন যে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ৬ আসনের মাননীয় এমপি মনিরুল হক চৌধুরী ও ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাঁকে জড়িয়ে সেই মহলটি মিথ্যা কুৎসিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা সনাতনী সমাজ এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আপনারা জানেন, গত মে মাসে বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা আমাদের এক সনাতনি ভাই বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। বুলেট বৈরাগির মৃত্যুর পর তার পরিবার তার শিশু সন্তানকে সান্তনা দিতে তার বাসায় ছুটে যান মানবিক এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বুলেট বৈরাগীর বাবা-মা স্ত্রীর সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। তাদের একমাত্র সন্তান বুলেট বৈরাগীকে হারিয়ে পরিবার যখন দিকপালহীন হয়ে পড়েছে তখন তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী এমপি। বুলেট বৈরাগীর পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন। তিনি বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। বুলেট বৈরাগী হক্যাকান্ডে সুষ্ঠু বিচার দাবিতে তিনি সংসদে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও কথা বলেছেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের সনাতনি সমাজে বিষয়টি ইতিবাচক ভাবে প্রশংসিত হয়। কিন্তু এমন একটি মহৎ কাজকে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার করছে।

আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটি দলের এমপি কে ঘিরে কিছু কুরুচীপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সে ইস্যুকে ধামাচাপা দিতে ও ভিন্ন মোড় ঘোরাতে তারা একজন মানবিক ও ধর্মপ্রান এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে এ ধরনের কুৎসিত অপপ্রচার রটাচ্ছে। যা অত্যন্ত গর্হীত ও নিন্দনীয় কাজ বটে। আমরা সকল সনাতনী সমাজ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি যারা ফেক আইডি থেকে সম্মানিত ব্যাক্তির সম্মানহানি করছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার হোক।

তিনি আরও বলেন, আপনারা জানেন মনিরুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লা ৬ আসনের বেশ কিছু উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা ওয়াসা ইতিমধ্যে গঠিত হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়টিও ইতিমধ্যে বাজেটে অনুমোদন হয়েছে। এছাড়াও যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সহ সভাপতি অচিন্ত দেবনাথ, হিন্দু বৌদ্ধা খৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমল চন্দ্র খোকন, সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র তপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, বিএনপি নেতা মাহবুবুল আলম চপলসহ সনাতনী পরিষদের নেতৃবৃন্দ।