মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি এইমাত্রঅন্যান্য ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ এইমাত্রঅন্যান্য ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি এইমাত্রঅন্যান্য জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয় এইমাত্রঅন্যান্য বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয়
অন্যান্য

হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

প্রতিবেদক:
হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

ময়মনসিংহের হালুয়াঘাট কড়ইকান্দা ও কচুন্দরা পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে ১ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ মে ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। দুটি প্রকল্পের জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।

প্রকল্প দুটির আওতায় মোট ৮.৫০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। প্রকল্পটি অন্যান্য ব্যয়সহ মোট খরচ হয়েছে ৮০ লাখ ৪৮ হাজার ৬৮৮ টাকা। ফলে বরাদ্দের বড় একটি অংশ অর্থাৎ ১ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ১১৬ টাকা সাশ্রয় হয়েছে, যা সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান, খাল খনন এই কর্মসূচিটি প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে এই প্রকল্প গুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। ফলে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজের গুণগত মান ঠিক রেখে খাল খনন কর্মসূচি সম্পূর্ণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং খালের পাড় রক্ষায় দুই পাশে ৬০০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি কাজের মান বজায় রেখে প্রকল্পটির ৮ দশমিক ৫০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে। খালের পানি ধরে রাখার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় কৃষকগণ সব থেকে বেশি উপকৃত হবেন। পাশা মৎস্য সম্পদের পরিমান বৃদ্ধি পাবে।দেশজ মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি পাবে। খড় মৌসুমে কৃষক যেন খালের পানি ব্যবহার করতে পরে, সে জন্য বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে খালে পানি ধরে রাখার ব্যবস্থাও গ্রহন করা হবে।