ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি ইরানি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল এবং ইউক্রেন কোনো ধরনের উত্তেজনা বাড়াতে চায় না।
আরাগচি বলেন, ইরানও উত্তেজনা বাড়াতে চায় না। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের নাগরিক বা স্বার্থের ওপর যেকোনো হামলা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
সূত্র: আইআরএনএ
