মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি এইমাত্রঅন্যান্য ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ এইমাত্রঅন্যান্য ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি এইমাত্রঅন্যান্য জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয় এইমাত্রঅন্যান্য বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয়
অন্যান্য

নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব

প্রতিবেদক:
নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: বিএনপি মহাসচিব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম হলো সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, অনেক ক্ষেত্রেই তাদের জমি দখল হয়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তার তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫- ২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণই নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ দেশের সকল জনগোষ্ঠীকে সমান মর্যাদায় এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বিভিন্ন সংসদীয় আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে মনোনয়ন দেয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো জাতি-গোত্রের বিভেদ দূর করে সকল শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে এক কাতারে নিয়ে আসা।”

এর অগে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী জনসচেতনামূলক সভার শেষে সাংবাদিকদের তিনি বলেন, মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে যে সকল পদক্ষেপ গুলো নেয়া হয়েছে তার ইতিবাচক ফল আমরা অবশ্যই ভোগ করব। মাদক যেহেতু খারাপ জিনিস তাই আমাদের মূল কাজেই হচ্ছে এর ভয়াবহতা প্রচার করা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে ১০ জনের মাঝে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীকে মোট ১৪ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে ৪১৮ জন উপকারভোগীর মাঝে প্রায় ৬৯ লাখ ৭৪ হাজার ১ টাকা মূল্যের ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।