মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার এইমাত্রঅন্যান্য বিভিন্ন অভিযোগে জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, নতুন আশা সংরক্ষণ কার্যক্রমে সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬ নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ইতিহাস গড়ল বিসিসি: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার এইমাত্রঅন্যান্য ইতিহাস গড়ল বিসিসি: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি এইমাত্রঅন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি কিছুদিনের মধ্যেই চীনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান এইমাত্রঅন্যান্য কিছুদিনের মধ্যেই চীনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এইমাত্রঅন্যান্য বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
অন্যান্য

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবেদক:
শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান সংকট ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের ইতিবাচক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে আস্থা ও উৎসাহ সৃষ্টি করেছে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাগুলোর প্রকৃত অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের দ্রুত উদ্যোগের মাধ্যমে শিল্পখাতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরবে।