মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার এইমাত্রঅন্যান্য হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এইমাত্রঅন্যান্য যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' এইমাত্রঅন্যান্য `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ এইমাত্রঅন্যান্য নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর
অন্যান্য

নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

প্রতিবেদক:
নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির সময় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে আলোচনায় আসা আব্দুল মুকিত পার্থ (৩১) এবার মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে জনতার হাতে আটক হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কুন্দারহাট বাজারের আলম হোসেনের দোকানের পিছন থেকে একটি লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (রেজিঃ নং- বগুড়া ল-১১-৫৭০২) চুরি করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আব্দুল মুকিত পার্থ উপজেলার সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকটের সময় মেসার্স শহীদ জোহা ফিলিং স্টেশনে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা ও ট্যাগ অফিসার দাবি করে তদারকির সময় তাকে জনতা আটক করে পুলিশে দিয়েছিল। এরপর জামিনে বের হয়ে বুধবার কুন্দারহাটে আবার মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তাকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আটক মুকিত পার্থ থানা হেফাজতে আছে। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।