মূল লেখায় যান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার এইমাত্রঅন্যান্য হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এইমাত্রঅন্যান্য যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য এমপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে সংবাদ সম্মেলন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য উচ্চ আদালতে জিপিএইচ ইস্পাতের ভয়ংকর কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' এইমাত্রঅন্যান্য `আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না' নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ এইমাত্রঅন্যান্য নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য মার্কিন-সৌদি হামলার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি ইরাকি গোষ্ঠীর
অন্যান্য

গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছসহ আটক ১

প্রতিবেদক:
গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত গাঁজাসেবী মনজু আলম (৫৫)-কে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মনজুরের নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করে।

পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের জন্য জাপটে ধরে। তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক করে। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।