মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের এইমাত্রঅন্যান্য ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক এইমাত্রঅন্যান্য নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক এইমাত্রঅন্যান্য ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এইমাত্রঅন্যান্য মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
অন্যান্য

আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি

প্রতিবেদক:
আয়ের চেয়ে ব্যয় বেশি, ১১ লাখ টাকার ঘাটতিতে এবি পার্টি

২০২৫ সালে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ১১ লাখ টাকার বেশি ঘাটতিতে পড়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বছরটিতে দলটির আয় হয়েছে ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলটির ঘাটতি দাঁড়িয়েছে ১১ লাখ ১৯ হাজার ৫৬৬ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে জমা দেয়া দলটির আয়-ব্যয় হিসাব থেকে এসব তথ্য জানা যায়।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি ২০২৫ সালের

এ হিসাব জমা দেয়।

দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১ লাখ ৯ হাজার ৫৬৬ টাকা।

এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ওরমনা থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সী।