মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার এইমাত্রঅন্যান্য মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি এইমাত্রঅন্যান্য ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ এইমাত্রঅন্যান্য জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে এইমাত্রঅন্যান্য ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে
অন্যান্য

কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক:
কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীরা তাঁকে এই সম্মাননা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন শিক্ষক কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; তিনি একজন শিক্ষার্থীর জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অমলেন্দু হীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন হয়েছে এবং শিক্ষার্থীরা পেয়েছে সঠিক দিকনির্দেশনা।”

বিদায়ী বক্তব্যে অমলেন্দু হীরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের উদ্যোগে তাঁকে একটি প্রাইভেটকারে করে সম্মানের সঙ্গে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।