মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের এইমাত্রঅন্যান্য ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক এইমাত্রঅন্যান্য নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইমাত্রঅন্যান্য নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক এইমাত্রঅন্যান্য ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা এইমাত্রঅন্যান্য কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এইমাত্রঅন্যান্য মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস
অন্যান্য

পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত

প্রতিবেদক:
পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও পরীক্ষায় কর্তব্যরত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বরখাস্তকৃত কেন্দ্র সচিবের নাম মাওলানা মোঃ আলতাফ হোসাইন । তিনি ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব। ট্যাগ অফিসারের নাম সাইফুর রহমান। তিনি মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার। জানাগেছে, গতকাল বুধবার আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিলো।

পরীক্ষা কেন্দ্রে নাগেশ্বরী কামিল মাদরাসার একজন অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রায় ১ ঘন্টা পরীক্ষা নেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি জানতে পারেন।

পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র এনে সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়া হয়। পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে বরখাস্ত করে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা এ মর্মে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয় এবং সহকারি অধ‍্যাপক মাওলানা মোঃ মাহবুবুল আলমকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসাইন জানান, ঐ অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে আসেনি। ঐ পরীক্ষার্থীর প্রশ্নপত্র এসেছিলো নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হলেও নাগেশ্বরী কেন্দ্র থেকে প্রশ্ন পাঠানো হয়নি।

উল্লেখ্য, নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী পরীক্ষা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী পরীক্ষার্থীরা নাগেশ্বরী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেনাথ জানান, পরে প্রশ্নপত্র সংগ্রহ করে ঐ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে সাময়িক বরথাস্ত করে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়েছে।