মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার এইমাত্রঅন্যান্য মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি এইমাত্রঅন্যান্য ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ এইমাত্রঅন্যান্য জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে এইমাত্রঅন্যান্য ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে
অন্যান্য

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

প্রতিবেদক:
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

নোয়াখালীতে ‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধের দাবিতে ইসলামী মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই মহাসমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে আশাবাদ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধায়নে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ ও ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এতে হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীন’সহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ এবং হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।আয়োজকরা আশা প্রকাশ করেন, নোয়াখালীসহ পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তাওহীদি জনতার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।