মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে

প্রতিবেদক:
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে

বিভিন্ন কর্মকাণ্ডসহ পৃথক পৃথক অভিযোগে ৩ জন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ৪ জন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সিন্ডিকেট সভায় শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধ-সহ বিভিন্ন অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকার বিরোধী অপপ্রচার এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান গ্রহণ ও হুমকি প্রদানের অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

একই অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার)কে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

এছাড়া নানাবিধ অনিয়ম এবং এম.ফিল ও পিএইচ.ডি থিসিসের মধ্যে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের জন্য প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফা পিইঞ্জকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এর আগে গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।