মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার এইমাত্রঅন্যান্য মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি এইমাত্রঅন্যান্য ‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ এইমাত্রঅন্যান্য জবি খুলনা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে এইমাত্রঅন্যান্য ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্যাহতি ৪ শিক্ষককে
অন্যান্য

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

প্রতিবেদক:
ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা খালের ওপর নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম খান তারেক।

বুধবার (২৯ জুলাই) নির্মাণকাজ শেষে স্থানীয়দের উপস্থিতিতে সেতুটির উদ্বোধন করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন ২০১ গম্বুজ মসজিদের খতিব মুফতী আবদুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হওয়ায় ডগাবিল এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বনমালী এলাকার মানুষ সহজেই বাড়ি নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এতে প্রায় ১০০টি পরিবার সরাসরি উপকৃত হবে বলে তারা জানান। এ উদ্যোগের জন্য তারা তারেক খাঁনকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদা শিমলা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মালেক ও সুরুজ মিয়া, গোপালপুর পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. জাহিদ মিয়া, উপজেলা যুবদল নেতা কাজী পলাশসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারিকুল ইসলাম খান তারেক বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে আমি নিজ অর্থায়নে কাঠের সেতুটি নির্মাণ করে দিয়েছি। আমাদের এমপি আব্দুস সালাম পিন্টুর নিকট অনুরোধ করছি এখানে একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে দেয়ার। জনগণের সুবিধার্থে এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।