মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি আসছে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য আসছে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা রমজানের আগে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় এইমাত্রঅন্যান্য রমজানের আগে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় অহিংসা, সহমর্মিতা ও সংযম: জৈন ধর্মের মানবিক শিক্ষা এইমাত্রঅন্যান্য অহিংসা, সহমর্মিতা ও সংযম: জৈন ধর্মের মানবিক শিক্ষা পুরুষের ফার্টিলিটি কমায় যেসব ভুল অভ্যাস, জেনে নিন করণীয় এইমাত্রঅন্যান্য পুরুষের ফার্টিলিটি কমায় যেসব ভুল অভ্যাস, জেনে নিন করণীয় সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না আইজেনকোট এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না আইজেনকোট আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল এইমাত্রঅন্যান্য আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
অন্যান্য

শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, নিহত ১

প্রতিবেদক:
শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামদু মিয়া পাইকপাড়া গ্রামের বন্দেরহাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় সংঘর্ষে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তাঁর ছেলে হাসান (৮)।

এ ছাড়া সংঘর্ষে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।