মূল লেখায় যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত এইমাত্রঅন্যান্য শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ এইমাত্রঅন্যান্য বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  এইমাত্রঅন্যান্য নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের এইমাত্রঅন্যান্য শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান এইমাত্রঅন্যান্য বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি
বিনোদন

আসছে "থ্রি ইডিয়টস ২", বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন

প্রতিবেদক: বাংলা ব্রিফ
আসছে "থ্রি ইডিয়টস ২", বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আবারও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে এবার ছবির সম্ভাব্য গল্প নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পরিচালক রাজকুমার হিরানি।

তিনি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’-এ আগের মতো কলেজ জীবনের গল্প নয়, বরং চরিত্রগুলোর ভবিষ্যৎ জীবন তুলে ধরা হবে। অর্থাৎ র‍্যাঞ্চো, ফারহান ও রাজু—তিন বন্ধুকে এবার দেখা যাবে জীবনের একেবারে নতুন পর্যায়ে, যেখানে তারা সবাই মধ্যবয়সে পৌঁছে গেছে।

এক সাক্ষাৎকারে হিরানি বলেন, তিনি ও সহ-লেখক অভিজাত জোশি বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। গল্পটি মূলত ১৫ থেকে ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে। সেখানে দেখা যাবে তিনজনই এখন বিবাহিত, তাদের সন্তান রয়েছে এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা জীবনসংকটের (মিডলাইফ ক্রাইসিস) মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সম্পর্ক, সিদ্ধান্ত এবং জীবনযাত্রা কোন দিকে মোড় নেয়—সেটিই হবে মূল কাহিনি।

পরিচালকের ভাষায়, নতুন ছবিতেও আগের মতোই হাস্যরস থাকবে, তবে এবার গল্পের গভীরতা ও বার্তা আরও বেশি শক্তিশালী হবে। তিনি আরও জানান, স্ক্রিপ্ট এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এটিকে আরও পরিপূর্ণ করতে সময় লাগবে।

এর আগে আমির খানও নিশ্চিত করেছিলেন যে সিক্যুয়েলের গল্প প্রস্তুত এবং এটি একেবারেই নতুন ধাঁচের হবে, যদিও আগের ছবির মতোই বিনোদনমূলক উপাদান থাকবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা হিসেবে পরিচিত। এতে আমির খান, আর মাধবন ও শরমন যোশির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়া কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং ও ওমি বৈদ্যও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।

নতুন তথ্য অনুযায়ী, ‘থ্রি ইডিয়টস ২’-এ আবারও মূল তিন অভিনেতাকে দেখা যেতে পারে। পাশাপাশি ভিকি কৌশলও এই প্রকল্পে যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে।