মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার এইমাত্রঅন্যান্য ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন এইমাত্রঅন্যান্য কাস্টমস সিপাহীর খণ্ডিত মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  এইমাত্রঅন্যান্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ  সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো এইমাত্রঅন্যান্য সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো
অন্যান্য

নগরকান্দায় ৭ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা 

প্রতিবেদক:
নগরকান্দায় ৭ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ; ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের একটি পারিবারিক কবরস্থানের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা আক্তার (৭) ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাবি শাহনাজ বেগম দাবি করেন, মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং শিশুটির পরনের পোশাকও সেখানে ছিল না। তার অভিযোগ, সূর্য নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বিডি২৪লাইভকে বলেন, “৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে ফরেনসিক টিমসহ পুলিশ কাজ করছে।”