মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে এইমাত্রঅন্যান্য ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. এইমাত্রঅন্যান্য শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস এইমাত্রঅন্যান্য চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয় এইমাত্রঅন্যান্য ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয়
অন্যান্য

আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির

প্রতিবেদক:
আগের সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতনের শিকার হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকারও আগের সরকারের মতো একই ধরনের আচরণ করছে।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১৭ বছরের বেশি সময় ধরে যারা বিরোধী রাজনীতির কারণে নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষমতায় এসে তারাই এখন বিগত সরকারের ‘ফ্যাসিবাদী আচরণ ও পথ’ অনুসরণ করছেন।

তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমন, ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা বর্তমানে দেখা যাচ্ছে, তা আগের সরকারের নীতিরই পুনরাবৃত্তি।

জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে দেশের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ শ্রমজীবী মানুষ নানা ধরনের নির্যাতন ও চাপের মধ্যে ছিলেন। বর্তমান ক্ষমতাসীনদের এসব বিষয় বিবেচনায় নেওয়া উচিত।

তিনি আরও বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের সুযোগ পেলেও আগের সরকারের দমন-পীড়নের একই ধরনের আচরণ আবারও দেখা যাচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সময় বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দল এর প্রতিবাদ জানিয়েছিল। যারা ক্ষমতাকে স্থায়ী করার উদ্দেশ্যে ওই সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন ঘটতে বেশি সময় লাগেনি।

তিনি এটিকে আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেন।