মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
খেলাধুলার মাধ্যমে মাদক-সন্ত্রাসমুক্ত প্রজন্ম গঠনে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ এইমাত্রঅন্যান্য খেলাধুলার মাধ্যমে মাদক-সন্ত্রাসমুক্ত প্রজন্ম গঠনে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ প্রবাসীর কষ্টের টাকায় স্ত্রীর প্রতারণা, হুমকির মুখে অসহায় পরিবার এইমাত্রঅন্যান্য প্রবাসীর কষ্টের টাকায় স্ত্রীর প্রতারণা, হুমকির মুখে অসহায় পরিবার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: মির্জা ফখরুল অতিরিক্ত ভাড়া আর ফিটনেসবিহীন গাড়িতেই নতুন যাত্রার সূচনা এইমাত্রঅন্যান্য অতিরিক্ত ভাড়া আর ফিটনেসবিহীন গাড়িতেই নতুন যাত্রার সূচনা সংরক্ষিত বন কেটে খামার বাগান, থামছে না বালু উত্তোলন এইমাত্রঅন্যান্য সংরক্ষিত বন কেটে খামার বাগান, থামছে না বালু উত্তোলন পরিবেশ প্রতিমন্ত্রীর স্বাক্ষর-সিল জাল করে তদবির বাণিজ্য, মোংলায় মূলহোতা আটক এইমাত্রঅন্যান্য পরিবেশ প্রতিমন্ত্রীর স্বাক্ষর-সিল জাল করে তদবির বাণিজ্য, মোংলায় মূলহোতা আটক রৌমারীতে ইয়াবাসহ একজন আটক এইমাত্রঅন্যান্য রৌমারীতে ইয়াবাসহ একজন আটক সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অন্যান্য

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিবাগত রাতে চুরি ঘটনা ঘটেছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশ্বরগঞ্জে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (৩ আগস্ট) স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যায়। পর দিন সোমবার শিক্ষকরা স্কুলে এসে দেখেন অফিস রুমের তালা কাটা।

অফিস রুমে প্রবেশ করে শিক্ষকরা দেখতে পান রুমে থাকা ১টি সাউন্ড বক্স, রাউটার, রাইস কুকার, গ্যাস সিলিন্ডার, ১ বস্তা বন রুটি, ২ কার্টুন দুধ এবং অন্যান্য মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জানান, উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই। প্রতিটি বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার মালামাল রয়েছে। এসব মালামাল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বিদ্যালয়ে রাখা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হলে এই চুরির প্রবণতা রোধ করা সম্ভব হবে।

ঈশ্বরগঞ্জে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার লক্ষ্যে বিট পুলিশিং এর মাধ্যমে গ্রাম পুলিশকে কাজে লাগিয়ে নিরাপত্তা বিধানের পদক্ষেপ গ্রহণ করা হবে। দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।