মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:০২ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা এইমাত্রঅন্যান্য যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা এইমাত্রঅন্যান্য ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
অন্যান্য

কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরীর কারখানার সন্ধান, মেশিনারিসহ আটক ১

প্রতিবেদক:
কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরীর কারখানার সন্ধান, মেশিনারিসহ আটক ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনা নগর এলাকা থেকে আরও একটি ইয়াবা তৈরির কারখানা সন্ধান পেয়েছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২।

এ সময় ঘটনাস্থল থেকে ১৯ হাজার পিস তৈরি ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার ও মেশিনারি সহ নাসির (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে র‍্যাব-২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি নাজমুল হাসান ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি রংয়ের কারখানার আড়ালে প্রায় দশ বছর যাবত নাসির ও তার সহযোগীরা ইয়াবা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। গতকাল রবিবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ইয়াবা ডিলার কে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে মদিনা নগর এলাকায় মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি কারখানার ভিতর থেকে মেশিনারিজ ও ইয়াবাসহ নাসিরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, নাসির একজন ইয়াবা তৈরির দক্ষ কারিগর এবং ক্যামিস্ট। সে দীর্ঘদিন যাবত ইয়াবা তৈরি করছে বলে প্রাথমিক জিজ্ঞাসা আমাদের স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হবে।

উল্লেখ্য: এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছিল র‍্যাব-১০। সে সময় ঘটনাস্থল থেকে ১৯৬৮ পিস ইয়াবা সহ চারজনকে আটক করা হয়েছিল।