মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এইমাত্রঅন্যান্য দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয় এইমাত্রঅন্যান্য মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয় এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া এইমাত্রঅন্যান্য এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এইমাত্রঅন্যান্য লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী এইমাত্রঅন্যান্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এইমাত্রঅন্যান্য নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব এইমাত্রঅন্যান্য সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
অন্যান্য

২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের ৫ দফা দাবি

প্রতিবেদক:
২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের ৫ দফা দাবি

সিএনজি ফিলিং স্টেশন থেকে ‘অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধ, ২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ চালু রাখা, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ, কৃত্রিম সংকট ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’।

জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ইং এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব গোলাম ফারুক। তিনি বলেন, “সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে। বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজিচালিত যানবাহনে সরবরাহ করতে হবে। তাহলে আর দুর্ভোগ থাকবে না।”

গোলাম ফারুকের দাবি, দেশে উৎপাদিত ও আমদানিকৃত মোট গ্যাসের ২৩ থেকে ৩৬ শতাংশ শিল্পখাতে সরবরাহ করা হলেও পরিবহন খাত প্রয়োজনীয় গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। অথচ কৃষি, শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের চলাচল সচল রাখতে পরিবহণ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন “আমরা গ্যাস আইন ২০১০ এবং গ্যাস বিপণন নীতিমালা ২০১৪ এর আলোকে বলতে চাই, বৈধ সিএনজি ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। অবৈধ গ্যাস সরবরাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২০২৪ সালে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখনো কার্যকর সমাধান হয়নি।”

সংবাদ সম্মেলনে সংহঠনের আহ্বায়ক বেলাল আহমেদ বলেন “এটি স্পষ্ট যে, কোনো রাষ্ট্রের পরিবহন বন্ধ মানে সব বন্ধ। সেরকম একটি গুরুত্বপূর্ণ খাতকে একেবারে পথে বসিয়ে দিয়ে অন্য খাত সচল রাখা, এটি আমাদের প্রতি অন্যায্য এবং অন্যায়! আমরা এটা মেনে নিতে পারি না।”

পরে ২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ সদস্য সচিব ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো-

১। দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা।

২। সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

৩। ফিলিং স্টেশনগুলোর বরাদ্দকৃত ৪.৫ শতাংশ গ্যাস অন্য কোনো খাতে যেন না যায়, সে জন্য পৃথক লাইন স্থাপন করা।

৪। বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনে সরবরাহ নিশ্চিত করা।

৫। ‘আগে আসলে আগে সেবা’ নীতি চালু করা, কৃত্রিম সংকট রোধ ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

সংবাদ সম্মেলনে স্কপ এর যুগ্ম সমন্বয়ক এম ফয়েজ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, পরিষদের প্রেস সচিব আব্দুল্লাহ আল মারুফ উপস্থিত ছিলেন।