বরগুনায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি
গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বরগুনায় পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার ৫ই আগস্ট বিকেলে পৌরশহরের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে নেতারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ নির্মাণ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে গাজী হোসাইন মো. মাহমুদ সভাপতি ছাত্রশিবির বরগুনা এর নেতৃত্বে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাওলানা মুহাঃ মহিবুল্লাহ হারুন আমির জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা এর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা ১আসনের আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি মহোদয়ের নেতৃত্বে গণভোট বাস্তবায়নের দাবিতে সদরঘাট মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
