মূল লেখায় যান
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২:১১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন এইমাত্রঅন্যান্য বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন এইমাত্রঅন্যান্য পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ এইমাত্রঅন্যান্য গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অন্যান্য

বাবরের নতুন কীর্তি, ছুঁলেন ইমরান-ওয়াসিমকে

প্রতিবেদক:
বাবরের নতুন কীর্তি, ছুঁলেন ইমরান-ওয়াসিমকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পাকিস্তান। পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। আর এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন বাবর। এটি আন্তর্জাতিক ক্রিকেটে তার দশম ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার। ফলে এই অর্জনে পাকিস্তানের দুই কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরামের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি।

সিরিজ শুরুর আগে শান মাসুদের পরিবর্তে আবারও টেস্ট দলের নেতৃত্ব পান বাবর। অধিনায়কত্বে ফেরার পর ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। চার ইনিংসে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রান করে পাকিস্তানকে ৪৩ রানের মূল্যবান লিড এনে দিতে বড় ভূমিকা রাখেন।

চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৫ রান। রান তাড়ায় দুই উইকেট হারালেও সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত বাবর আজম ৩০ বলে দুই চার ও দুই ছক্কায় অপরাজিত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই সিরিজসেরা পুরস্কার বাবরের ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজসেরা সম্মান। এর আগে তিনি ওয়ানডেতে চারবার এবং টি-টোয়েন্টিতে পাঁচবার ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন। টেস্টেও সেই সাফল্যের স্বাদ পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার সিরিজসেরার সংখ্যা এখন দাঁড়িয়েছে ১০, যা ইমরান খান ও ওয়াসিম আকরামের সমান।