মূল লেখায় যান
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য তারেক রহমানকেও আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন এইমাত্রঅন্যান্য বদলি হলেও ফিরে আসেন ঘাটাইলেই, পিআইও এনামুলকে ঘিরে নানা প্রশ্ন পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন এইমাত্রঅন্যান্য পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ এইমাত্রঅন্যান্য গরুবাহী গাড়ী-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বিড়াল, সাপ ও কুকুরের কামড়ে আহত শতাধিক জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে গরুবাহী গাড়ীর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অন্যান্য

ঝিলমিলে বাড়ি না করলে বাতিল হতে পারে প্লট, সতর্ক করল রাজউক

প্রতিবেদক:
ঝিলমিলে বাড়ি না করলে বাতিল হতে পারে প্লট, সতর্ক করল রাজউক

ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের দ্রুত লিজ নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে বিধিমালা অনুযায়ী জরিমানা করা হবে। প্রয়োজন হলে প্লটের বরাদ্দও বাতিল করা হতে পারে।

রাজউকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিলমিল আবাসিক প্রকল্পের ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ দুটি সাব-স্টেশন নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করেছে। একইভাবে ঢাকা ওয়াসা দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করে পানি সরবরাহের লাইন নির্মাণ করেছে। ফলে বরাদ্দগ্রহীতারা আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বিদ্যুৎ ও পানির সংযোগ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪ অনুযায়ী লিজ নিবন্ধনের পর নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ বাধ্যতামূলক। এ বিষয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল জাতীয় দৈনিক পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপরও যেসব বরাদ্দগ্রহীতা লিজ নিবন্ধন সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত নিবন্ধন শেষ করে বাড়ি নির্মাণের উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যথায় বিধিমালা অনুযায়ী জরিমানা, প্লটের বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ঝিলমিল আবাসিক প্রকল্পকে পরিকল্পিত, আধুনিক ও পূর্ণাঙ্গ আবাসিক এলাকায় রূপ দিতে প্রয়োজনীয় বিদ্যুৎ ও পানি সরবরাহের অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এখন বরাদ্দগ্রহীতাদের দায়িত্ব দ্রুত লিজ নিবন্ধন সম্পন্ন করে বিধিমালা অনুযায়ী বাড়ি নির্মাণ করা। এতে প্রকল্পটি দ্রুত বসবাস উপযোগী হবে এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। তবে দীর্ঘদিনেও যারা লিজ নিবন্ধন বা বাড়ি নির্মাণ করবেন না, তাঁদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে রাজউক বাধ্য থাকবে।