মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ

প্রতিবেদক:
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এবং অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা জুনের শেষ নাগাদ ৪৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অবস্থান করছেন জার্মানিতে।

মঙ্গলবার (১১ আগস্ট) ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইউরোস্ট্যাট জানিয়েছে, মে মাসের শেষের তুলনায় জুনে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা ইউক্রেনীয়দের সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন বেড়েছে। অর্থাৎ এক মাসে এই সংখ্যা বেড়েছে ০.৬ শতাংশ।

অস্থায়ী সুরক্ষা পাওয়া ইউক্রেনীয়দের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন জার্মানিতে। দেশটিতে এ ধরনের সুরক্ষার আওতায় আছেন ১২ লাখ ৮০ হাজার মানুষ, যা ইইউতে মোট অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের ২৯.২ শতাংশ।

এর পরের অবস্থানে রয়েছে পোল্যান্ড ও চেকিয়া। পোল্যান্ডে অস্থায়ী সুরক্ষা পেয়েছেন ৯ লাখ ৬১ হাজার ১৭০ জন, যা ইইউর মোট সংখ্যার ২১.৮ শতাংশ। আর চেকিয়ায় রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৮১০ জন, যা মোট সংখ্যার ৮.৯ শতাংশ।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, মে থেকে জুনের মধ্যে ইইউর ২৭টি সদস্যদেশের মধ্যে ২৪টিতেই অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা বেড়েছে।

জনসংখ্যার তুলনায় অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের হার সবচেয়ে বেশি চেকিয়ায়। দেশটিতে প্রতি ১ হাজার বাসিন্দার বিপরীতে ৩৫.৮ জন এই সুরক্ষার আওতায় রয়েছেন। এরপর রয়েছে স্লোভাকিয়া, যেখানে প্রতি ১ হাজারে এই সংখ্যা ২৭.২ জন। সাইপ্রাসে হার ২৬.৮ জন। বিপরীতে ইইউর গড় হার প্রতি ১ হাজার বাসিন্দায় ৯.৮ জন।

জুনের শেষ নাগাদ ইইউতে অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের ৯৮.৫ শতাংশের বেশি ইউক্রেনের নাগরিক। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ৪৩.৪ শতাংশ, প্রাপ্তবয়স্ক পুরুষ ২৭ শতাংশ এবং অপ্রাপ্তবয়স্ক ২৯.৬ শতাংশ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউক্রেন থেকে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হলে তাদের দ্রুত সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ২০২২ সালের মার্চে ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

পরবর্তীতে ২০২৫ সালের জুনে ইউরোপীয় কাউন্সিল এই সুরক্ষার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু, ইউরোস্ট্যাট