মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০

প্রতিবেদক:
জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০

মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বন দক্ষিণ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালিগঙ্গা’ বাসটি শিক্ষার্থীদের নিয়ে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক।

ঘটনার পর আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালিগঙ্গা গাড়ি মানিকগঞ্জ যাওয়ার সময় বন দক্ষিণ বাজার এলাকায় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আনুমানিক ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্যার তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে মামলা দায়েরের ব্যবস্থা করেছেন। পাশাপাশি আহতদের সার্বিক তদারকির জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমরা বর্তমানে সিংগাইর থানার উদ্দেশ্যে যাচ্ছি।’

এর আগে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছিলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটলেও এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটির কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয়রা দুর্ঘটনার সঙ্গে বাসটি জড়িত বলে ধারণা করে সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারেন।

ওসি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরের সঙ্গে পুলিশের কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।