মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন ড্রোনের মৃত্যুফাঁদ ইরান, ধ্বংস ৭৮টি (ভিডিও) এইমাত্রঅন্যান্য মার্কিন ড্রোনের মৃত্যুফাঁদ ইরান, ধ্বংস ৭৮টি (ভিডিও) স্কুলপড়ুয়া মিশুর সাহিত্যজগতে অভিষেক, প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় এইমাত্রঅন্যান্য স্কুলপড়ুয়া মিশুর সাহিত্যজগতে অভিষেক, প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় চাল-ডালে পোকা ধরেছে? জেনে নিন ঘরোয়া সমাধান এইমাত্রঅন্যান্য চাল-ডালে পোকা ধরেছে? জেনে নিন ঘরোয়া সমাধান যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর এইমাত্রঅন্যান্য যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ২০ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ২০ পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা এইমাত্রঅন্যান্য পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের এইমাত্রঅন্যান্য বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫ এইমাত্রঅন্যান্য মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫
অন্যান্য

জিয়াউর রহমানের উত্তরসূরিদের ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার: রিজভী

প্রতিবেদক:
জিয়াউর রহমানের উত্তরসূরিদের ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার: রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম ও দেশের প্রতি তাদের অবদান মেনে নিতে পারেননি।

বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের সময়ই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো ধরনের পদক্ষেপ নিতে বাদ রাখেননি বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তার দাবি, এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে লক্ষ্য করে তিনি বিভিন্ন সময় নানা ধরনের ষড়যন্ত্র করেছেন।

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না। জনগণের প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।