মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে? এইমাত্রঅন্যান্য পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে? তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল এইমাত্রঅন্যান্য তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী আলমনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা এইমাত্রঅন্যান্য আলমনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা সমকামিতার অভিযোগে হল থেকে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার এইমাত্রঅন্যান্য সমকামিতার অভিযোগে হল থেকে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার মার্কিন রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ নৌসেনা এইমাত্রঅন্যান্য মার্কিন রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ নৌসেনা হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত এইমাত্রঅন্যান্য হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছেন মোহসীন-উল হাকিম এইমাত্রঅন্যান্য সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছেন মোহসীন-উল হাকিম
অন্যান্য

সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের শুরু যেভাবে, জানালেন খায়রুল বাসার

প্রতিবেদক:
সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের শুরু যেভাবে, জানালেন খায়রুল বাসার

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান একসময় একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। পর্দায় তাদের রসায়নও বেশ পছন্দ ছিল দর্শকের। তবে জনপ্রিয়তার পাশাপাশি এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল শোবিজে। দীর্ঘদিন পর সেই সম্পর্ক ও বর্তমান দূরত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সাদিয়া আয়মানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেন এই অভিনেতা। সেখানে তিনি স্বীকার করেন, একসময় সাদিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বর্তমানে তাদের মধ্যে সেই সম্পর্কের আর কোনো অস্তিত্ব নেই বলেই মনে করেন তিনি।

খায়রুল বাসার বলেন, প্রায় তিন বছর ধরে তাদের একসঙ্গে কাজ করা হয় না। এরপরও বিভিন্ন সময় তাদের নাম একসঙ্গে আলোচনায় আসে। তার ভাষায়, সাদিয়ার সঙ্গে প্রেম ছিল। শুরুতে বিষয়টিকে গুঞ্জন বলে এড়িয়ে যেতে চাইলেও পরে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। তিনি মনে করেন, ভালো কোনো সম্পর্ককে গোপন বা স্বাভাবিকভাবে ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং সেটিরও প্রভাব থাকে।

সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্পও জানান খায়রুল। একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে তাদের প্রথম দেখা হয়। বিজ্ঞাপনের জন্য শাড়িতে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারেন—এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল। এর আগে ইমরাউল রাফাতের একটি নাটকে সাদিয়াকে একঝলক দেখেছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে সাদিয়ার নাম প্রস্তাব করেন খায়রুল। সেই কাজের মাধ্যমেই তাদের প্রথম সাক্ষাৎ।

পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। তবে সেই সম্পর্ককে আদৌ প্রেম বলা যায় কি না, তা নিয়ে এখনো কিছুটা দ্বিধায় রয়েছেন খায়রুল। তার মতে, বর্তমানে ফিরে তাকালে মনে হয়, হয়তো তাদের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্কই ছিল না।

এদিকে প্রায় তিন বছর ধরে পর্দায় একসঙ্গে দেখা যায় না এই দুই অভিনয়শিল্পীকে। তাদের দূরত্বের কারণ নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। এ প্রসঙ্গে খায়রুল জানান, দুজনেরই স্বাভাবিকভাবে নিজেদের কাজ করে যাওয়াটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে একসঙ্গে কাজ না করাকেই তিনি উভয়ের জন্য ভালো মনে করেন।

খায়রুলের ভাষায়, দর্শকদেরও বিষয়টি স্বাভাবিকভাবে দেখা উচিত। তার মতে, দুজনের আলাদাভাবে কাজ করাই মঙ্গলজনক। তাকে নিজের মতো করে কাজ করে যেতে হবে, একইভাবে সাদিয়াকেও তার পেশাগত জীবন এগিয়ে নিতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে এখন আর সেই সম্পর্কের জায়গাটি নেই।

একসময় পর্দার জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান এখন নিজেদের মতো করে কাজ করছেন। তবে তাদের পুরোনো রসায়ন ও সম্পর্কের গুঞ্জন যে এখনো দর্শকের কৌতূহলের বিষয়, খায়রুল বাসারের সাম্প্রতিক বক্তব্যে তা আবারও সামনে এসেছে।