মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর অর্ধগলিত অটোচালকের লাশ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর অর্ধগলিত অটোচালকের লাশ উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন এইমাত্রঅন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ জামালপুর ও সিরাজগঞ্জের সংযোগকারী ভেটুয়া সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন এইমাত্রঅন্যান্য জামালপুর ও সিরাজগঞ্জের সংযোগকারী ভেটুয়া সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ৩৭০ বাংলাদেশি আটক এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ৩৭০ বাংলাদেশি আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ বছরের চুক্তি, কেনা হবে ১১৭ কার্গো এলএনজি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ বছরের চুক্তি, কেনা হবে ১১৭ কার্গো এলএনজি মাদরাসা বোর্ডের ফলে দেশসেরা দারুননাজাত এইমাত্রঅন্যান্য মাদরাসা বোর্ডের ফলে দেশসেরা দারুননাজাত
অন্যান্য

আলমনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা

প্রতিবেদক:
আলমনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমাম আলী, মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় নিরাপদ অভিবাসনের জন্য বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ, দালালচক্র থেকে সতর্ক থাকা এবং বৈধ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ও বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনরেকত্রীকরণে সহায়তা, তাদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং এবং জীবিকা নির্বাহে ক্ষুদ্র ব্যবসা বা অন্যান্য উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজকে বিদেশফেরত অভিবাসীদের পাশে দাঁড়ানো এবং নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মশালার প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বিদেশফেরত দের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন সেবা সম্পর্কে স্থানীয় পর্যায়ে ধারণা দেওয়া এবং সরকারি-বেসরকারি পর্যায়ে অভিবাসী কর্মীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর বিষয়ে আলোচনা।

এ সময় মানবপাচার প্রতিরোধ এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কেও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।