মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র এইমাত্রঅন্যান্য তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এইমাত্রঅন্যান্য বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এইমাত্রঅন্যান্য নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
অন্যান্য

বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক:
বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন এবং অফিসের সামনের ফুলের টব ও চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভাঙচুরের ছবি ও ভিডিও করায় উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।

ঘটনাস্থলে পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্নাসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ মোতায়েন করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।