মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? মুখ খুললেন নিজেই তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র এইমাত্রঅন্যান্য তীব্র লোডশেডিংয়ে বাড়তি নিরাপত্তা চায় রাজশাহীর ১৪ টি বিদ্যুৎ উপকেন্দ্র রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এইমাত্রঅন্যান্য বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এইমাত্রঅন্যান্য নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, উদ্ধার ৫০ নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
অন্যান্য

নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিবেদক:
নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব সমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, আব্দুর রশিদ মিয়া হারুন, মো. কোরবান আলী, মো. আব্দুস সবুর, মহিদুল ইসলাম, মো. সালাউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।