মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত

প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নামে পরীক্ষা নিলে তা নিয়মবহির্ভূত হবে। 

বুধবার (১২ আগস্ট) ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার নাগরিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সেখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কোনো পরীক্ষা নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা নিয়মবহির্ভূত হবে।

দেশে পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা হলে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার মান নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি অভিভাবকদের ভোগান্তি ও অনিয়মও কমবে।

চায়ের আড্ডায় পরিবারের সদস্যরা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, শিল্প ও সৃজনশীল কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে তারা আগ্রহ জানান। 

প্রতিমন্ত্রী তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকার নাগরিকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ঢাকা-১৩-এর শিক্ষা ও সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে।