মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের এইমাত্রঅন্যান্য পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি এইমাত্রঅন্যান্য বিশ্বসেরা ৩ দলের বিপক্ষে হাসান মাহমুদের অনন্য কীর্তি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যুক্ত হলো জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ এইমাত্রঅন্যান্য স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: শিক্ষক রাকিবুলের অপকর্ম ঢাকতে 'সালিশের' উদ্যোগ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? এইমাত্রঅন্যান্য বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন
অন্যান্য

পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের

প্রতিবেদক:
পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।

রুশ বার্তা সংস্থা তাসের (TASS) বরাতে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে পরদিনই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে।

তবে এসব ঘাঁটি ইরানি বাহিনী এককভাবে দখল করবে, নাকি অন্য কোনো বাহিনীর সহায়তা নেবে—এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা প্রসঙ্গে আইআরজিসির এক মুখপাত্র দাবি করেন, পরমাণু বোমার প্রয়োজন ইরানের নেই। ইসলামি মূল্যবোধ ও ইসলামী বিপ্লবের আদর্শ বিশ্বজুড়ে বিস্তার লাভ করছে বলেও মন্তব্য করেন তিনি।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সব ফ্রন্টে সংঘাত বন্ধে সমঝোতা হলেও ৮ জুলাই যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা শুরু করে।