মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা এইমাত্রঅন্যান্য ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা লোহাগাড়ায় বিনামূল্যে বিতরণের ধানের বীজ মিলেছে মাদ্রাসা কক্ষে এইমাত্রঅন্যান্য লোহাগাড়ায় বিনামূল্যে বিতরণের ধানের বীজ মিলেছে মাদ্রাসা কক্ষে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষ কলমাকান্দায় গোরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ১২০ এইমাত্রঅন্যান্য কলমাকান্দায় গোরস্থান নিয়ে সংঘর্ষ, আহত ১২০ ইউএসএস লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য ইউএসএস লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক এইমাত্রঅন্যান্য ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক ঢাকার চলমান শরীরের অ্যানাটমি: কুন্তল বাড়ৈ- এর প্রদর্শনী এইমাত্রঅন্যান্য ঢাকার চলমান শরীরের অ্যানাটমি: কুন্তল বাড়ৈ- এর প্রদর্শনী
অন্যান্য

দেশকে পরনির্ভরশীল হতে দেব না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক:
দেশকে পরনির্ভরশীল হতে দেব না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, দেশকে পরনির্ভরশীল হতে দিবো না। দেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে বিএনপি সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট। বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের উপর এসে পড়েছে। একটা বিধস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে। এমনকি প্রতিটি ধাপও পায়ের নিচের আবর্জনা পরিষ্কার করে দিতে হচ্ছে।

শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, তারেক রহমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পুরন করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারনে সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর -৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক বাবুল চৌধুরী, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে।