মূল লেখায় যান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা নাশকতার মামলায় সাবেক এমপি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নাশকতার মামলায় সাবেক এমপি গ্রেপ্তার শেরপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত শিক্ষকদের অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষকদের অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা নার্সদের সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর এইমাত্রঅন্যান্য নার্সদের সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর কালীগঞ্জে প্রকৌশলী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে প্রকৌশলী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ এইমাত্রঅন্যান্য ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ
অন্যান্য

আরও উন্নত ‘সিটি টাচ’, যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা সুবিধা

প্রতিবেদক:
আরও উন্নত ‘সিটি টাচ’, যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা সুবিধা

ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ ও আধুনিক করতে অ্যাপ ‘সিটি টাচ’-এ বড় ধরনের পরিবর্তন এনেছে সিটি ব্যাংক। নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ঋণ, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা ও পুরস্কারভিত্তিক নানা সুবিধা যুক্ত করা হয়েছে।

সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ‘সিটি টাচ’-এর নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে সহায়তা নিতে পারবেন। চ্যাটবটটি বাংলা ও ইংরেজি; দুই ভাষাতেই ব্যবহারের সুযোগ রয়েছে।

নতুন সংস্করণের অন্যতম সুবিধা হলো, অ্যাপ থেকেই তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলার সুযোগ। গ্রাহকেরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি অ্যাপের মাধ্যমে নতুন হিসাব খুলতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতার গ্রাহকদের জন্য রয়েছে ডিজিটাল ঋণের আবেদন করার সুবিধা।

একই প্ল্যাটফর্মে গ্রাহকেরা নিজেদের ব্যাংক হিসাব, কার্ড, ঋণ ও বিনিয়োগের তথ্য দেখতে পারবেন। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার (পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজম্যান্ট) বিভিন্ন সুবিধা থাকায় দৈনন্দিন আয়-ব্যয় ও আর্থিক কার্যক্রমের ওপর নজর রাখাও সহজ হবে।

অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও রয়েছে একাধিক সুবিধা। Citytouch-এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ পাঠানো যাবে। এ জন্য ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) ব্যবহারের সুযোগ রয়েছে।

এ ছাড়া বিল পরিশোধ, মুঠোফোন রিচার্জ এবং কিউআর কোডের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধাও রয়েছে। অ্যাপ থেকেই কার্ড সক্রিয় করা, পিন ব্যবস্থাপনা এবং লেনদেনের সীমা পরিবর্তনের মতো কাজ করা যাবে।

নতুন Citytouch-এ যুক্ত হয়েছে পুরস্কারভিত্তিক সুবিধা ‘MyRewards’। নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে গ্রাহকেরা রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য অনুরোধ জানানো এবং সেই অনুরোধের অগ্রগতি জানার সুবিধাও রাখা হয়েছে।

ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ করতে অ্যাপটির মূল পাতা ও বিভিন্ন সেবার বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সেবাগুলো দ্রুত খুঁজে ব্যবহার করার সুযোগ থাকছে নতুন সংস্করণে।

সিটি ব্যাংক জানিয়েছে, নতুন Citytouch-এর মাধ্যমে দৈনন্দিন ব্যাংকিংয়ের প্রয়োজনীয় সেবাগুলো একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহককেন্দ্রিক করাই এই উদ্যোগের লক্ষ্য।

বর্তমানে বিশ্বজুড়ে ডিজিটাল ব্যাংকিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সেই ধারাবাহিকতায় নতুন Citytouch-এ এআই ও বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করাকে সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Citytouch অ্যাপটি Android ও iOS দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাচ্ছে।