মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

মাদকবিরোধী অভিযানে কুখ্যাত কারবারি মিজুসহ গ্রেপ্তার ২, উদ্ধার ইয়াবা ও হেরোইন

প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযানে কুখ্যাত কারবারি মিজুসহ গ্রেপ্তার ২, উদ্ধার ইয়াবা ও হেরোইন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ ইকবাল জাহিদী মিজু (৪০) ও তাঁর সহযোগী নুর আলম (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিজু পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো. শরিফুল ইসলাম জাহিদীর ছেলে এবং নুর আলম কামাত আঙ্গারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নুর আলমের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালাচান মোড় এলাকায় অভিযান চালায়।

অভিযানে নুর আলমের বসতবাড়ি থেকে মিজু ও নুর আলমকে আটক করা হয়। পুলিশের দাবি, এ সময় তাঁরা মাদক সেবন করছিলেন এবং তাঁদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবা ও হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় মিজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন। এতে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মিজু উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পুলিশের কাছে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁর মাধ্যমে উপজেলার উঠতি বয়সী কিশোর-কিশোরীদের কাছেও মাদক পৌঁছানোর অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি, এই গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।