মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

বাংলাদেশের বিপক্ষে অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

প্রতিবেদক:
বাংলাদেশের বিপক্ষে অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো রুটকে ছুঁয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনটি ক্যাচ নিয়ে ক্যারিয়ারে তার মোট ক্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮টি।

স্মিথ ১২৪তম টেস্টেই ২১৮ ক্যাচের মাইলফলকে পৌঁছেছেন। বিপরীতে রুট একই সংখ্যক ক্যাচ নিতে খেলেছেন ১৬৬টি টেস্ট। অর্থাৎ, সমান সংখ্যক ক্যাচ হলেও রুটের তুলনায় ৪২টি কম টেস্ট খেলেই এই রেকর্ডে পৌঁছেছেন স্মিথ।

তবে এদিনই রুটকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল স্মিথের। তাসকিন আহমেদের বলে আকাশে ওঠা একটি সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। বলটি তার হাত ফসকে বেরিয়ে যাওয়ায় আপাতত রুটের সঙ্গে যৌথভাবেই শীর্ষে থাকতে হচ্ছে তাকে।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় ২১০ ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ১৪৯ টেস্টে ২০৫ ক্যাচ নিয়ে চতুর্থ, আর দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০ ক্যাচ নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

স্মিথ ও রুটের মধ্যে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিয়ে লড়াই অবশ্য এখানেই শেষ হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ডারউইনে চলছে। একই সময়ে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে ইংল্যান্ড। ফলে সামনে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ দুজনেরই রয়েছে।